লেফট হ্যান্ডেড রাইটার, তবে বামপন্থী নয় এবং তিনি টাইপ করেন বাম হাতের এক আঙ্গুল দিয়ে, সেটাও মিডল ফিঙ্গার। লেখালেখি, কার্টুন আঁকা ও বই পড়া তার অন্যতম কাজ, যেগুলোর জন্য তিনি ছোটবেলায় বাবা-মার হাতে ঝাড়ি খেতেন। ইচ্ছা আছে নতুন কিছু করার, উদ্যোক্তা হবার। টাকা-পয়সা নেই, তাই চাকর+ই করে জীবিকা নির্বাহ করেন ও কল্পনা করেন একদিন স্টিভ জবসের এনিমেশন মুভি ফার্ম “পিক্সার” এ কাজ করবেন। স্বপ্নে যখন খাবেনই, ভালো জিনিসই খান- এ নীতিতে তিনি বিশ্বাসী। তার লাইফের প্রধান শত্রু ফেসবুক ব্যবহার করা যদিও তার ক্যারিয়ার এখন ফেসবুক কেন্দ্রিক। কমেডি অফ এরর! স্বাগত আমার দুনিয়ায়!
অল্প কথায় আমি...
কপিরাইটার , ওস্তাদ (https://ostad.app/), জুন ২০২২- বর্তমান
কার্টুনিস্ট (ফ্রিল্যান্স), প্রথম আলো, এপ্রিল ২০২২- বর্তমান
এডিটর ইন-চিফঃ বাংলাহাব (www.banglahub.com.bd); এপ্রিল ২০১৬- বর্তমান
কন্টেন্ট এডিটরঃ কার্টুন পিপল; ২০১৮- বর্তমান
স্টোরিবোর্ড আর্টিস্টঃ লাফ লেটার- ২০১৯
কন্টেন্ট রাইটারঃ কালার এক্সপার্টস ইন্টারন্যাশনাল, অক্টোবর ২০১৫- জুলাই ২০১৮
সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্ট্র্যাটেজিস্টঃ ওকে, গো ডিজিটাল! ,২০১৮-২০১৯
কার্টুনিস্ট ও ভারযুক্ত সম্পাদকঃ সেই পুলক ভাই ও তার শিষ্যরা ফান ম্যাগাজিন, ২০১২- বর্তমান
কন্টেন্ট রাইটার (বাংলা): প্রিয় ডট কম, লাইফ ও সায়েন্স; জুন ২০১৩- এপ্রিল ২০১৪
পড়াশোনা...
এমএস ইন মাইক্রোবায়োলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সফটওয়্যার যা আমাকে সহযোগিতা করে...
পেন ও পেপার, সাথে ক্যাম স্ক্যানার, ফটোশপ, মেডিব্যাং, ক্লিপ স্টুডিও