Junior Chamber International (JCI)- ১৯১৫ সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক অর্গানাইজেশনের বাংলাদেশ চ্যাপ্টারের একটি উইং JCI Dhaka Young এর দেশব্যাপী Book readers' competition READER'S GAME 1.0 তে বিজয়ীদের একজন হয়ে গেলাম ।
প্রতিযোগিদের ৪ টি বইয়ের তালিকা থেকে যেকোনো ১ টি বই নির্বাচন করতে বলা হয়। এরপর হয় সেই বইয়ের উপর অনলাইন টেস্ট। নিয়েছিলাম প্রিয় লেখক সৈয়দ মুজতবা আলীর "দেশে বিদেশে"।
কার্টুনিস্ট আরিফ ইকবাল ভাই ও "লাফ লেটার" এর কো ফাউন্ডার অনিন্দ্য আহমেদ ভাই থেকে প্রাথমিক স্বীকৃতি।
২০২০ এর বইমেলায় ঢাকা কমিক্স থেকে প্রকাশিত হয় "গুণ্ডা-পান্ডা" সিজন-১। এ কমিক্সের স্টোরিবোর্ড আর্টিস্ট টিমে কাজ করার জন্য মেলে এ সম্মাননা।
কার্টুন পিপল এর ৬ মাসব্যপী কার্টুন কোর্সের "বেস্ট স্টুডেন্ট রিকগনিশন" (থার্ড) সম্মাননা তুলে দিচ্ছেন বাংলাদেশের প্রবাদপ্রতীম কার্টুনিস্ট আহসান হাবীব।
ছবিতে আরো দেখা যাচ্ছে বাম দিক থেকে কার্টুন পিপলের ফাউন্ডার সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, Shadhona Cultural Circle - A Center for Advancement of South Asian Culture এর Artistic Director/General Secretary লুবনা মারিয়াম ম্যাম, ও কার্টুনিস্ট আরিফ ইকবালকে।
ইন্টারনেট মিডিয়া প্রিয় ডট কম এর "বাবা দিবস লেখা প্রতিযোগিতা-২০১৩ এর পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে, "প্রিয়'র "লাইফ" টিমের সাথে । পরবর্তীতে এরই হাত ধরে প্রিয় ডট কমের লাইফ ও সায়েন্স টিমের সাথে কাজ করার সুযোগও পেয়ে যাই।